মুহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত থেকে: কুয়েতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। ৯ সেপ্টেম্বর ২০২০, বুধবার দুপুরে কুয়েতস্থ মিসিলায় বাংলাদেশ দূতাবাসে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় প্রবাসী সাংবাদিকরা বর্তমান পরিস্থিতিতে কুয়েতে অবস্থানরত শ্রমিকদের ও ছুটিতে থাকা প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আরটিভি ও দৈনিক প্রবাসীকন্ঠ, দৈনিক দোহার বার্তা কুয়েত প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিন, বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ, সময় টিভির কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজান, মাই টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, একাত্তর টিভি ও জাগো নিউজের কুয়েত প্রতিনিধি সাদেক রিপন, ডিবিসির কুয়েত প্রতিনিধি মো: হেবজু, জয়যাত্রা টিভির কুয়েত প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমী, কুয়েত পেইজ ফর বাংলাদেশির এডমিন মোহাম্মদ সাইফুল ইসলাম, আইএম এফরে সভাপতি আব্দুর রউফ মাওলা ও আজকের সূর্য্যদয়ের কুয়েত প্রতিনিধি মাহমুদুর রহমানসহ প্রমূখ।
রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, ছুটিতে আটকে পড়া প্রবাসীদের কুয়েতে ফেরিয়ে ও আকামার ব্যাপারে কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। এছাড়াও আমরা একটি ওয়েব সাইট তৈরি করবো সেখানে দেশে থাকা প্রবাসী তাদের কোম্পানির নামসহ বিস্তারিত তথ্য দিয়ে ডাটা এন্ট্রি করলে আমারা বুঝতে পারবো কতজন প্রবাসী দেশে আছে, কার আকামা শেষ। বাংলাদেশ থেকে ফ্লাইটের ব্যাপারে কথা বলবো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে। এছাড়া তিনি আরও বলেন, এখানে থাকা প্রবাসীদের সমস্যা জানতে কোম্পানিরগুলোর ব্যারাকে গিয়ে তথ্য সংগ্রহ করবো কার কি সমস্যা, শ্রমিক হয়রানি ও কারো বিরুদ্ধে ভিসা বিক্রির জালিয়াতির অভিযোগ আসলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে মিডিয়াকর্মীরা সহ সবার সহযোগিতা চাই।
রাষ্ট্রদূত বলেন, এখানে প্রবাসে পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করি। এমন কিছু করবো না যাতে দেশের সুনাম নষ্ট হয়। যে যাই করি না কেন দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি।