জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে অনুষ্ঠিত জিসিএসই পরীক্ষায় অংশগ্রহণ করে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক সিমরান নাহার (Simran Nahar) টপ সেটে ১১টি সাবজেক্টে 9A** ১টিতে A* এবং ১টিতে A পেয়ে (Eastlea community school) থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।
জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) পরীক্ষায় অংশগ্রহণ করে সে এখন A level 6th Form ব্রাম্পটন মেনর একাডেমি (Brampton Manor Academy formerly Brampton Manor School) পড়াশুনা করছেন। তার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি নিয়ে পড়াশুনা করতে চাই।
পরিবারে মা বাবা ছাড়াও বোন তাসনিয়া অনন্যা (Tasnia Ononna) এবং তাবাসছূম (Tabassum Alim) খান আছে। তার বাবা আলিম মুন্সি ঢাকা দোহার লটা খোলা গ্রামের এবং মা নাসরিন আক্তারের বাড়ি শরিয়তপুর জেলায়, নড়িয়া উপজেলার কলুকাঠী গ্রামে। দীর্ঘদিন ইতালির রোম শহরে বসবাস করতেন।মা, মাটি ও দেশের টানে বেশ কয়েক বছর বাংলাদেশ থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তেজগাঁ গার্লস স্কুল থেকে (অষ্টম শ্রেণিতে) বৃত্তি পেয়ে ২০১৭ সালে সিমরান নাহার লন্ডনে চলে আসে বাবা মা ও ছোট বোনদের টানে।
এই দম্পত্তি সন্তানদের ভবিষ্যৎ সুন্দর সপ্ন পুরণের বাস্তবতায় চলে আসেন সুদূর লন্ডনে। লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিয়ে তিন বোনের দুই বোনই কোরআন শরীফ খতম ও ছোট বোন তাবাসসুন আলীম ২৬ পারা পড়ছে। বর্তমানে ইউকের পূর্ব লন্ডন, নিউহাম কাউন্সিলর আপটন লেনে (upton lane) বসবাস করছেন এবং সবার কাছে দোয়া কামনা করছেন নিজের সন্তান সহ সবার সন্তানদের জন্য।