জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২ সেপ্টেম্বর শেষ হলো ‘ইন্টারন্যাশনাল ব্রিজ টুর্নামেন্ট ২০২০, মেনোর পার্ক’ পূর্ব লন্ডনের মেনর পার্কের স্থানীয় একটি রেস্টুরেন্টে।
একঝাঁক উদ্যমী তরুণ উদ্যোক্তা সতস্বতঃস্ফূর্তভাবে ইন্টারন্যাশনাল ব্রিজ স্কীল ডেভেলপ করার জন্য গত বছর ২৫ ডিসেম্বর ২০১৯ থেকে শুরু করে এবং চলতি বছর প্রায় ১ মাস পূর্ব থেকেই শুরু হয় ইন্টারন্যাশনাল ব্রিজ টুর্নামেন্ট।এতে অংশগ্রহণ করে দশটি টীম- মেনর পার্ক, ইলফরোড, হোয়াইট চ্যাপেল, ইস্টহাম, ডেগেনহাম ছাড়াও বিভিন্ন এরিয়া থেকে।

ফাইনাল প্রতিযোগিতায় শফি/নজ্রুল দল চ্যাম্পিয়ন এবং খোরশেদ/রফিক রানার্সআপ হয়েছে। এছাড়া খেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন নুরুল আমিন কাজি ও আল আমিন। বেস্ট অর্গানাইজার হিসাবে নুরুল আমিন কাজিকে পুরস্কৃত করা হয়। খেলোয়াড়দের কাছে ভবিষ্যৎ খেলা নিয়ে প্ল্যান জানতে চাইলে তারা জানান, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেমন বিভিন্ন দেশে খেলতে যায় তাদের মধ্যে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও বিভিন্ন দেশে টুর্নামেন্টে অংশগ্রহণ করার আশা প্রকাশ করেন।