রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারায় অভিযান চালিয়ে ১২ আগস্ট ২০২০, বুধবার দুপুর সাড়ে ১২টায় একটি দেশিয় তৈরি একনালা বন্দুক ও দুই রাউন্ড কাতুর্জ সহ ২ জনকে গ্রেফতার করে আনোয়ারা থানা পুলিশ।
জানা যায়, পূর্ব বরৈয়া ডেইরী পুলের উপর অস্ত্র বিক্রির জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ক্রেতা সেজে গেলেন পুলিশ নিজেরাই। তাই খুব সহজে ল অস্ত্রসহ তাদের ২জনকে হাতে নাতে আটক করা হয়। এই অভিনব কৌশলে নেতৃত্ব দেন এস আই খায়রুজ্জামান, এএসআই রেজাউল করিম মামুন ও এএসআই নয়নসহ সঙ্গীয় ফোর্সবৃন্দ। তারা এটি আচ করতে পারায় পালাতে চাইলে তাদের দৌড়ে ধরে ফেলেন। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে কোমরের পিছনে গোঁজানো অবস্থায় বাট সহ ৭.৫ ইঞ্চি লম্বা একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড কাতুর্জ সহ ২জনকে আটক করে।
আটককৃতরা হলো দক্ষিণ সরেঙ্গা গ্রামের মৃত সিরাজ কবীরের ছেলে সাইফুল ইসলাম (২৪ ) ও অন্যজন একই গ্রামের মৃত মো: আলীর ছেলে মো: মহিউদ্দিন (২৩)। এই ঘটনায় জড়িত অপরজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বিষয়টি এএসআই রেজাউল করিম মামুন নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট অস্ত্র আইনের মামলায় উদ্ধারকৃত অস্ত্রসহ আটক আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে এ এস আই রেজাউল করিম নিশ্চিত করেন।