ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।সোমবার স্থানীয় সময় সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন হাসান দিয়াব।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে। এছাড়াও আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীও পদত্যাগ করেন। হাসান দিয়াব সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
রাজধানী বৈরুত বন্দরে বিস্ফোরণে হতাহতের ঘটনা, অর্থনৈতিক সঙ্কট, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা সবমিলিয়ে এমন পদত্যাগ বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবারের বিস্ফোরণের জন্য লেবাননে দীর্ঘদিনের দূর্নীতি এবং লেবাননকে ২৫ কোটি ইউরো আর্থিক সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে দেশটিতে রাজনৈতিক সংস্কার প্রয়োজন বলে মনে করে বিশ্ব শক্তিগুলো।
রবিবার ফ্রান্সের নেতৃত্বে এক ভার্চুয়াল সম্মেলনে বলা হয়, এই অর্থ সরাসরি লেবাননের জনগণের উন্নয়নে ব্যয় করতে হবে। একইসাথে নিশ্চিত করতে হবে দক্ষতা ও স্বচ্ছতা। আন্তর্জাতিক নেতৃবৃন্দ আরো জানায়, ভবিষ্যতেও লেবাননের পাশে থাকবেন তারা।
এদিকে, বৈরুতে বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২শ দাঁড়িয়েছে। দেশটিতে অব্যাহত আছে সরকারবিরোধী বিক্ষোভ। রবিবার রাতেও বৈরুতে পুলিশ ও বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।
বিস্ফোরণের পর থেকে সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলন চলছে রাজধানী বৈরুতসহ বিভাগীয় শহরে। আন্দোলন বিক্ষোভকারী জনতা রাজধানীর কেন্দ্রস্থলে কিছু মন্ত্রণালয় ভবনে হামলাও চালায় এবং পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় দফায় দফায়। আন্দোলনকারীদের নির্মূলে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে একজন পুলিশ নিহত সহ আহত হয় অনেক বিক্ষোভকারী জনতা।