আখি সীমা কাউসার, রোম, ইতালি প্রতিনিধি:
মহামারী করোনাভাইরাসের কারণে দীর্য কয়েক মাস ধরে দেশে আটকে পড়া কয়েকশত ইতালি প্রবাসী বাংলাদেশি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার ফ্লাইটে অবশেষে ইতালী ফিরেছেন। ১২জুন ও ১৭জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ চার্টার ফ্লাইটে করে ইতালি প্রবাসী এই বাংলাদেশিরা ইতালীয় রাজধানী রোমের ইন্টারন্যাশনাল ফিমিউসিনো fiumucino এয়ারপোর্টে এসে পৌঁছেছেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১২ জুন বিমানের বিশেষ ফ্লাইটে করে ২৮৭ জন ও ১৭জুন ৩০০জন ইতালী প্রবাসী ঢাকা ছেড়ে ইতালী রোমে এসে পৌঁছান। খোঁজ নিয়ে জানা যায় রোম বাংলাদেশ দূতাবাস ইতালীর সহযোগিতায় জালালাবাদ এসোসিয়েশন ইতালীর তত্বাবধায়নে ও সাংবাদিক আল আমিন এর প্রচেষ্টায় দেশে আটকাপড়া এসব প্রবাসী বাংলাদেশিরা ইতালীত ফেরত আসেন। বিমান ইতালী পৌঁছার সাথে সাথে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীম আগত প্রবাসীদের স্বাগত জানান এবং খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন। প্রবাসীদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, বিশেষ এই ফ্লাইটের উদ্যোগতাদের নিরলস প্রচেষ্টায় আমরা পরিশেষে ইতালীতে আসতে পেরেছি। এটি সত্যিই আনন্দের। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ প্রসঙ্গে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম তার সাক্ষাতে বলেন, সকল আগত প্রবাসীদের স্বাগত জানিয়ে বলেন ইতালী সরকারের যত নিয়ম সেগুলো যেনো সঠিক ভাবে পালন করার অনুরোধ করেন; বিশেষ করে তারা যেন ১৪ দিন স্বইচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকেন। এই সকল বিশেষ ফ্লাইটের জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় অবস্থিত ইতালিয়ান দূতাবাস সহ বাংলাদেশ বিমানের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাছাড়া যারা আসতে পারেন নাই তারা আগামী ২৩ জুন আবারো বিশেষ ৩য় ফ্লাইট আসবে সেই ফ্লাইটে আসতে পারবেন বলে আশ্বস্ত করেন।কমিউনিটি নেতা অলি উদ্দিন শামীম আরো বলেন, করোনা পরিস্থিতিতে গত তিন মাস ধরে কয়েক হাজার ইতালী প্রবাসী বাংলাদেশি আটকে পড়ে দেশে। এদের মধ্যে কারো স্টে পারমিট মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কা রো আবার পরিবার ইতালীতে তাদের ফিরিয়ে আনতে কমিউনিটি নেতাদের সহযোগিতায় বাংলাদেশ বিমানের পরিচালকের সাথে কথা বলি। প্রথমে মানা করলেও পরে তিনি রাজি হন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস ইতালীর সহযোগিতা ও ইতালী সরকারের অনুমতিক্রমে চার্টার ফ্লাইটে ইতালীতে বিশেষ ফ্লাইট এর ব্যবস্থা করি।
কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে আমাদের প্রবাসীরা ইতালী সরকারের বিধি নিষেধ কেউই মানছেননা ইতিমধ্যে দুই জনকে ইতালী পুলিশ আটক করে ১৪দিন কোয়ারেন্টাইনে না থেকে বিভিন্ন কাজে বাহিরা ঘোরাঘুরির মত অপরাধে। তিনি সকলকে ইতালী সরকারের দেয়া আইন বিধি নিষেধ মেনে সকল যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেন। তিনি আরও জানান যদিও ভুক্তভোগী যাত্রীগণ একটি চক্রের কাছে থেকে টিকেট ক্রয় করলেও তার পিছনে বাংলাদেশ দূতাবাস ইতালী সহ জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আবেদনে এই বিশেষ ফ্লাইট গুলি রোমে আসে ।