ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব, প্রতিনিধি:
সৌদি আরবে ১৮, জুন, ২০২০ একদিনে ৪৭৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৫৯৯১জন। এ নিয়ে টানা ৫ দিন ধরে দৈনিক ৪ হাজারের উপরে আক্রান্ত হয়ে আসছে দেশটিতে।গত একদিনে মৃত্যু হয়েছে ৪৮ জনের; যা একদিনে দেশটিতে সর্বোচ্চ। সর্বমোট মৃত্যুর সংখ্যা ১১৩৯ জন। আজকের সুস্থ হয়েছেন ২২৫৩ জন সর্বমোট সুস্থ হয়েছেন ৯৩৯১৫জন।সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্রে আরো জানা যায়, দেশটিতে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫০৯৩৭ জন তম্মধ্যে আশংকা জনক অবস্থায় আছেন ১৮৭৭জন।
আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে আজও সর্বোচ্চ আক্রান্ত নিয়ে ১ম অবস্থানে আছে দেশটির রাজধানী রিয়াদ ১৪৪২জন, মক্কা মুকারমায় ৩৯৯ জন, বন্দর নগরী জেদ্দায় ৩০০জন, কাতিপ ২১৮ জন,মদিনা মুনাওয়ারায় ১৯১ জন, দাম্মামে ১৭৯ জন, হুফোফে ১৭৪ জন, আল খোবার ১৬২ জন, বুরাইদা ১৬২ জন, আল মুবারাজ ১২৮ জন, জাহারান ১১৩ জন, আদ দিরিয়াহ ১০২ জন, খামিস মুশাইত ১০০ জন, আবহা ৯৯ জন, তায়েপ ৯৭ জন, আল খারিজ ৯১ জন, হাপের আল বাতেন ৬৪ জন, নাজরান ৫১ জন, আল মাজাহামিয়া ৪০ জন, তাবুক ৩৭ জন, জুবাইল ৩৫ জন, মাহাইল আসির ৩৩ জন, হায়েল ৩০ জন, ইয়ানবু ২৮ জন, আনিজা ২৬ জন,রাস তান্নুরা ২৫ জন, রমা ২৩ জন,আল উয়ুন ২১ জন, আর রাস ১৬ জন, বিশা ১৬ জন, উয়ুন আল জাওয়া ১৩ জন, বাকিক ১৩ জন, শরুরা ১৩ জন, ইয়াধামা ১২ জন ও আল বকরিয়া ১১ জন। এ ছাড়াও আরো কিছু অঞ্চলে কয়েকজন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।
আরও জানা গেছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে যা নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ৮৩লাখ ৬৭ হাজার ৮৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ৫০ হাজারের মত এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ লাখের ও বেশী মানুষ।