সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি:
বাহরাইনে করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করতে ‘বন্ধু সপ্তাহ’ কার্যক্রম চালু করলো বাংলাদেশ সোসাইটি এবং তরুণদের সংগঠন ইয়ুথ এন্টারপ্রেনার অ্যান্ড সোশ্যাল সোসাইটি ‘YESS’।বাংলাদেশ সোসাইটির সঙ্গে ‘YESS’ ঐক্যবদ্ধ হয়ে কাজ করায় ‘YESS’ এর নেতৃবৃন্দদের সোসাইটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ ধন্যবাদ জানান। আসিফ আহমেদ ‘YESS’ এর চেয়ারম্যান জনাব মোরশেদুল ইসলাম কে বলেন, বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সবচাইতে পুরোনো এবং বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন হিসাবে সবসময় সকল সংগঠনের সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ সোসাইটি বিশ্বাস করে কমিউনিটির সকল ব্যবসায়িক, পেশাজীবী, আঞ্চলিক, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন যদি একসাথে হাতে হাত ধরে কাজ করে তবে এই করোনা মহামারীর সময় আমাদের বিপদগ্রস্থ প্রবাসী ভাইদের জন্য ভালো কিছু করা সম্ভব।
‘বন্ধু সপ্তাহ’ একটি চলমান কার্যক্রম এবং প্রতিটি ‘বন্ধু সপ্তাহ’ কার্যক্রমে বাংলাদেশ সোসাইটি বাংলাদেশ কমিউনিটির অন্যান্য সংগঠনের সাথে একাত্ম হয়ে কাজ করবে। তিনি বন্ধু সপ্তাহের কার্যক্রম তুলে ধরে বলেন, বাংলাদেশ সোসাইটি বন্ধু সংগঠনকে উপহার সামগ্রী ত্রাণ হস্তান্তর করবে বিপদগ্রস্থ অসহায় ব্যাক্তিদের মাঝে বিতরণের জন্য। জনসচেতনতা মূলক প্রচারণা ও জীবাণুনাশক কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং ভবিষ্যত কার্যক্রমের পরিকল্পনা করবে। বাংলাদেশ সোসাইটি বাহরাইর সরকারের নিবন্ধীকৃত বাংলাদেশের পতাকাবাহী একটি প্রতিষ্ঠান, বাংলাদেশি প্রবাসীদের সহায়তা দান থেকে শুরু করে সবধরণের আর্ত মানবতার সেবায় তাদের ভূমিকা অত্যন্ত গৌরবের। বাংলাদেশ সোসাইটির বন্ধু YESS এর আয়োজনটি আর্ত-মানবতার ক্ষেত্রে এক মাইলফলক।
‘YESS’ শুরু থেকেই বাহারাইনের সরকারের আইন-কানুন ট্রাফিক নিয়মাবলী LMR এর ইনফরমেশন ফ্লেক্সি ভিসা এবং বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাহরাইন প্রবাসী বাংলাদেশি ভাইদের সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসতেছে । আমরা ‘YESS’ এবং বাংলাদেশে সোসাইটি সম্মিলিত ভাবে আরো বেশি আর্ত-মানবতার ক্ষেত্রে অবদান রাখতে পারবো বলে আমাদের বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি জনাব ফুয়াদ তাহের শান্তনু সহ নয়ন ভূইয়া, আবুল বাশার, ইয়ুথ এন্টারপ্রেনার অ্যান্ড সোশ্যাল সোসাইটির হয়ে উপস্থিত ছিলেন ‘YESS’ এর চেয়ারম্যান জনাব মোরশেদুল ইসলাম সহ নাজিম, বেলাল, ইসলাম, জিল্লুর রহমান ‘আরো অনেকে।