ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি:
সৌদি আরবে গত একদিনে ৩,৯২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৯,৯৪২ জন। এ নিয়ে টানা কয়দিন ধরে ৩০০০ হাজারের উপরে আক্রান্ত হয়েছে দেশটিতে। গত একদিনে মৃত্যুর সংখ্যা ৩৬ জন। সর্বমোট মৃত্যুর সংখ্যা ৮৯৩ জন, আজকের সুস্থ হয়েছেন ১,০১০ জন, সর্বমোট সুস্থ হয়েছেন ৮১,০২৯ জন।
সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে দেশটির রাজধানী রিয়াদে আজও সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ১,৫৮৪ জন, জেদ্দায় ৩৯১ জন, মক্কা মুকাররমায় ১৯৮ জন, হুফুফে১৯২ জন, আল খোবার ১৭৬ জন, মদিনা মুনাওয়ারায় ১৪৪ জন, দাম্মামে ১০৪ জন, ক্বাতিপে ৯৩ জন, দিরিয়ায় ৯৩ জন, আল মোবারায ৮৪ জন, তায়েপে ৮৩ জন, জাহারান ৫২ জন, আল জুবাইল ৫১ জন, আল খারিজ ৪২ জন, আবহা ৩৯ জন, সাফওয়া ৩২ জন, আল জুফর ৩১ জন, ওয়াদি আল দাওয়াসির ২৭ জন, খামিস মুশাইত ২৬ জন, উনাইজা ২৪ জন, হাইল ২৪ জন, আল মাজহামিয়া ২২ জন, হোতা বনি তামিম ২২ জন, বাকিক ২১ জন। দেশটিতে কোভিড ১৯ ভাইরাসে সংক্রামিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৩৮ হাজার ২০ জন। সেখানে আশংকা জনক অবস্থায় আছেন ১ হাজার ৮ শত ২০ জন।
গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ৭৫ লাখ ৮৩ হাজার ৩২৯ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ২৩ হাজার ৮০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৩৩ হাজার ১৬৬ জন।