রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ধৈর্য ও অপেক্ষার ফল মিষ্টি হয়, তার প্রমাণ আবারো মিলেছে চট্টগ্রামের আনোয়ারায়।ভূমি মন্ত্রীর কঠোর নির্দেশনায় আনোয়ারায় বৈরাগে ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের ভূমি বিরোধ নিয়ে অনাকাঙ্ক্ষিত মারামারির ঘটনায় ২১ মে, ২০২০ বৃহস্পতিবার বৈরাগের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশাসনিক বৈঠক শেষে ভুমি বিরোধ নিস্পত্তি হয়েছে। যার ফলে বৈরাগ ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের মাঝে দীর্ঘ দিনের ভূমি বিরোধের অবসান ও স্বস্তি ফিরে আসে।
২১ মে, ২০২০ বৃহস্পতিবার সকাল ১০ টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের উদ্যোগে জেলা, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃীস্টান ঐক্য পরিষদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের পক্ষে ইউপি চেয়ারম্যান মো. সোলাইমান ও এলাকার ভূমির মালিক সিংহ পরিবারের পক্ষে সুশান সিংহসহ আনোয়ারা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী, কর্ণফুলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. হরিপদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাগর মিত্র, আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উৎপল সেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনি সিংহের উপস্থিতিতে আনোয়ারা ভূমি অফিসের কানুনগো, সার্ভেয়ারসহ উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে ভূমি পরিমাপ করা হয় এবং ভূমির দলিল ও খতিয়ানের প্রাপ্ত হিস্যা অনুযায়ী পক্ষদ্বয়কে বুঝিয়ে দেয়া হয়। যার ফলে দীর্ঘ দিনের বিরোধ নিঃপত্বি হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, বৈরাগ ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের ভূমির মালিকানা দলিল ও খতিয়ানের হিস্যা অনুযায়ী পরিমাপ করে বুঝিয়ে দেয়া হয়েছে। সেই সাথে মারামারির ঘটনায় কর্ণফুলী থানায় পরস্পর বিরোধী মামলা প্রত্যাহরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান সুন্দর সমাধান কে সামনে রেখে আগামীতেও উভয় পক্ষ ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলবে এটা আমাদের বিশ্বাস। তিনি আরো বলেন,এটি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা,হামলা,মামলা নয়।সবাইকে গুজব রটনা থেকে বিরত থাকার আহবান জানান তিনি।এ সময়, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন বলেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আনোয়ারা-কর্ণফুলীতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির স্থাপন করেছেন সনাতনী সম্প্রদায়ির মধ্যে সেটি উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে যারা কিছুদিন ধরে ঘোলা পানিতে গুজব রটিয়ে মাছ শিকার করার পাঁয়তারা করেছেন তাদের হুশিয়ারি দেয়া হচ্ছে। আনোয়ারা-কর্নফুলী নিয়ে সাম্প্রদায়িক উষ্কানিমুলক কার্যকলাপে কেউ লিপ্ত থাকলে তাদের ছাড় দেয়া হবেনা।
প্রসঙ্গত, গত ২২ মে, ২০২০ শুক্রবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টারে ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারির ঘটনায় ঘটে। এতে এক পুলিশসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়। ইউনিয়ন পরিষদে ভাঙ্গচুর হয়েছিল।যার জের ধরে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হয়েছিল কর্ণফুলী থানায়।