আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সাম্প্রতিক কালের প্রাণঘাতী কোভিড-১৯ এর কারণে পুরো বিশ্ব স্তব্দ হয়ে পড়েছে। এটি এখন একটি বৈশ্বিক সমস্যা। সিডনিতে এই করোনা ভাইরাস মোকাবেলায় নিজস্ব উদ্যোগ এবং অন্যান্যদের সহায়তায় আত্মমানবতার সেবায় এগিয়ে এলেন ‘আপিল ফর হিউম্যানিটি’ নামের একটি নতুন সংগঠন। কর্মহীন, অনির্দিষ্টকালের জন্য ছুটিতে থাকা, খাদ্য সংকট, অস্বচ্ছল, নিন্ম আয়ের মানুষের এবং বিশেষ করে ছাত্র-ছাত্রীদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে সংগঠনটি। গত ২০ মার্চ ত্রাণকর্মসূচী শুরু করেছে এবং যা আগামী ২ মাস পর্যন্ত চালিয়ে যাবে। তাঁরা এ পর্যন্ত ১৭টি পরিবারকে ত্রাণ বিতরণ করেছে। তবে ত্রাণের মূল্য ৫ ডলার ধার্য্য করা হয়েছে যাতে ত্রাণ গ্রহীতার কাছে পুরোপুরি ফ্রী মনে না হয়। তারা রোজায় ৩৫ জনকে ইফতারী ও ডিনার প্রদান করে।
ত্রাণ তালিকায় রয়েছে চাল ৫ কেজি, পেঁয়াজ ৩ কেজি, মশুর ডাল ১ কেজি, সোয়াবিন তেল ২ কেজি ও সরিষার তেল আধা লিটার, ১টি ফ্যামিলি প্যাক নুডুলস, ডিম এক ডজন, ব্রেড ১টি। এছাড়াও প্রয়োজন অনুযায়ী টমেটো সস, সবজী, বেবী ফুড, নেপি, ওয়েপ রয়েছে। এই মুহূর্তে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের থেকে অনুদান পাওয়ার জন্য আহবান জানিয়েছেন সংগঠনটি। সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করছে সংগঠনটির স্বেচ্ছাসেবী তানিয়া তিষা, নুসরাত তানজিনা, হেমা রেজওয়ান, তান্মি পারভেজ ও নিতু। যোগাযোগ: রকডেল ফুসকা হাউজ ৫৪৬ প্রিন্সেস হাইওয়ে, রকডেল-২২১৬, সিডনি 0449 647809, 0433 511 356,0410 043 702, 0478 094 584, 0490 003 524, 0415 709 240. আপিল ফর হিউম্যানিটির ফেইসবুক লিংক: /www.facebook.com/groups/514292892587269/?ref=share