শফিক খান, বার্সেলোনা, স্পেন থেকে: স্পেনের বার্সেলোনায় হেলপিং হ্যান্ডস এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের জন্য আইসোলেশন সেন্টার খোলা হয়েছে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার কয়েকজন সমাজকর্মী বন্ধু মিলে, এই দুর্যোগময় পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার প্রত্যয় নিয়ে তৈরি করেছে হেলপিং হ্যান্ডস।

হেলপিং হ্যান্ডস এর উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। প্রাথমিকভাবে এ সেন্টারে ১৮জন থাকতে পারবেন বলে হেলপিং হান্ডস সূত্রে জানা গেছে। এই সেন্টারে যারা থাকবেন তাদের সবার থাকা খাওয়া সহ যাবতীয় খরচ বহন করবে হেলপিং হ্যান্ডস। হেলপিং হ্যান্ডস, তাদের নিজস্ব উদ্বেগ করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশি মধ্যে যাদের অবস্থা খুব গুরুতর নয় কিন্তু হাসপাতাল কিংবা মেসে ঠাঁই পাচ্ছেন না তাদের জন্য একটি আইসোলেশন সেন্টার খুলেছে বলে জানিয়েছিলেন।

এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করলেঃ জনাব রাসেল হাওলাদার 632221448, জনাব নূরুল ওয়াহিদ 632736585, জনাব শফিক খান 645033687। হেলপিং হ্যান্ডস এর কর্মকর্তারা বলেছেন-তারা তিন দফায় প্রবাসী বাংলাদেশি যাদের বৈধ কাগজপত্র নেই, যারা খাদ্য সংকটে রয়েছে তাদেরকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন, প্রথম দফায় ১৭৫ জনকে উপহার সামগ্রী দিয়েছেন, দ্বিতীয় দফায় ২৮০ জন কে উপহার সামগ্রী দিয়েছেন, তৃতীয় দফায় ৩৪২ জনকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। তাদের সংগঠন সব সময় প্রবাসী বাংলাদেশিদের সুখে-দুঃখে পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।