আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিবাসি আশার আলো দেখছেন, গত ২৪ ঘন্টায় ইতালিতে করোনা রোগী সুস্থ হয়েছেন ২২০০ জন। গত মার্চ মাসের ১৩ তারিখ থেকে হুহু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, হতাশায় ইতালি সরকারসহ বিভিন্ন হাসপাতালগুলোর ডাক্তাররা চোখেমুখে অন্ধকার দেখেছেন, ঘুম নেই কারো চোখে। তড়িৎ সিদ্ধান্ত লকডাউন করতে হবে ইতালিকে, যেমন ভাবা তেমন কাজ। চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাসে বিপর্যস্থ হয়ে পড়ে ইতালি। মারাত্মক আকার ধারণ করা মহামারি করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। গত এক সপ্তাহ থেকে সাধারণ জনগণ কিছুটা আশ্বস্ত হচ্ছেন হয়তোবা খুব শীঘ্রই ইতালি থেকে ভাইরাস নির্মূল হবে। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। গত ১৭ এপ্রিল, ২০২০ শুক্রবার রেকর্ড সংখ্যক সুস্থ্য হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা শনিবারও অব্যাহত রয়েছে। শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২শ জন। এদিন ( ১৮এপ্রিল ) প্রাণ হারিয়েছে ৪৮২জন। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছে ২৩ হাজার ২২৭জন। এদিন নতুন আক্রান্ত ৩ হাজার ৪৯১ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৭৩৩ জন, যা গতকালের চেয়ে ৯৩ জন কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২০০ জন। চিকিৎসাধীন এক লক্ষ ৭ হাজার ৭৭১জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৯২৫।

অনেক শহরকে রেড জোন ঘোষণা করেছেন করোনা রোগীর সংখ্যা বেশি থাকাতে। সেই শহরগুলোর এখন আস্তে আস্তে খুলে দেয়া হয়েছে। কারণ সেখানেও করোনা রোগীর সংখ্যা একেবারে জিরোতে নেমে এসেছে বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি। অ্যাঞ্জেলো বোরেল্লি আরো বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৪ হাজার ৭২৭ জন। যতদিন না ইতালি থেকে করোনাভাইরাস একেবারে নির্মূল না হবে ততদিন সরকার জনগণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে যাতে তার দেশের জনগণ ভালো থাকে ।