হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে বসবাসরত রাজনীতিক ও লেখক মনির হোসেনের সহধর্মিণী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট হাসনা আরা বেগমের নামাজে জানাজা নিউইয়র্ক সময় ১৫ই এপ্রিল রাত ১১:০০টায় সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অতি নিকট আত্মীয়গণ Zoom Meeting এর মাধ্যমে সরাসরি জানাজার অংশগ্রহন করেন। ১৬ই এপ্রিল, ২০২০ তার দাফন কার্য নিউইয়র্ক এর লং আইল্যান্ড এর সিমেট্রিতে নির্দিষ্ট ব্যক্তিগত কবরস্হানে সম্পন্ন হয়। এডভোকেট হাসনা আরা বেগম গত ১২ এপ্রিল, ২০২০ করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মৃত্যু বরণ করেন।
এডভোকেট হাসনা আরা বেগমের নামাজে জানাজা ও সমাধি সম্পন্ন