ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮২ জন, মোট আক্রান্তের সংখ্যা ৪০৩৩ সুস্থ হয়েছেন ৩৫জন মোট সুস্থের সংখ্যা ৭২০ জন, মৃত্যু হয়েছে ৫ জনের মোট মৃত্যুর সংখ্যা ৫২ জন। যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব থেকে আপডেট কৃত। সৌদি আরবে মরণঘাতী এ করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ১৫ মার্চ থেকে শফিংমল, সরকারি আাধা সরকারি এবং বেসরকারি অফিস, আাদালত বন্ধ রয়েছে সৌদি আরবের বেশীর ভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘন্টা কারফিউ বলবৎ রয়েছে। পুরো সৌদি আরব জুড়ে জন জীবন স্থবির হয়ে পড়েছে। দেশটিতে অবস্থানরত হাজার প্রবাসী বেকার জীবন নিয়ে শংকা এবং হতাশায় দিনাতিপাত করতেছে। না কখন কী হয়ে যায়, বিভিন্ন প্রশ্ন প্রতিনিয়ত মনে ঘুরপাক খাচ্ছে।
সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম। তাদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া গেছে কনস্যুলেট সূত্রে।
মৃত ব্যক্তিরা হলেন:
১. কোরবান, পিতা: রেজাউল করিম, মাতা: হালিমা, গ্রাম: সদরপুর পুরান বাড়ি, পোস্ট: নগরকোন্ডা উপজেলা সাভার, জেলা ঢাকা।
২. মোহাম্মদ আফাক হোসেন মোল্লা, পিতা: মোঃ আমজাদ হোসেন, মাতা: মোসাম্মৎ আনোয়ারা খাতুন, গ্রাম: মাসুম দিশা, পোস্ট: রতন গাও, উপজেলা/জেলা: নড়াইল।
৩. মোহাম্মদ হাসান, পিতা: লিয়াকত আলী, মাতা: শামসুন্নাহার, গ্রাম: চোখ ফেরানো, পোস্ট অফিস: বড় হাতিয়া, উপজেলা: লোহাগড়া, জেলা: চট্টগ্রাম।
৪. মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা: মুজাফফর আহমেদ, মাতা: দিলোয়ারা বেগম, গ্রাম: আজিমপুর, পোস্ট অফিস: চাঁদাহা, উপজেলা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।
৫. মান্নান মিয়া, পিতা: আজিজুল হক, মাতা: ফুলজান, গ্রাম: মাধবপুর, পোস্ট অফিস উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ।
৬. মোঃ রহিম উল্লাহ, পিতা: ফয়েজ উল্লাহ, গ্রাম: পালিগ্রাম, পোস্ট অফিস: ইজ্জত নগর, উপজেলা: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম।
৭. খোকা মিয়া, পিতা: সিরাজ উদ্দিন, মাতা: রহিমা বেগম, গ্রাম: বড়গ্রাম, পোস্ট অফিস: সাতপাড়া, উপজেলা: শিবপুর, জেলা: নরসিংদী।
৮. নাসির উদ্দিন, পিতা : মোকতার আহমেদ, গ্রাম : অউশিয়া, পোস্ট অফিস: দেউদিঘী, থানা সাতকানিয়া জেলা চট্টগ্রাম।
৯. মোহাম্মদ হোসাইন, পিতা : সৈয়দ আহাম্মেদ, থানা : ভোলা সদর, জেলা ভোলা ।
১০. আব্দুল মোতালেব, পিতা : আব্দুল জলিল, পাবনা।
এছাড়া হিসাবের বাহির অনেক মৃতদেহ হিমঘরে পড়ে আছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সনাক্ত হওয়া এ ভাইরাস এখন ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ প্রান্তে ছড়িয়ে পড়েছে তথা গোটা বিশ্বে করোনাভাইরাসে প্রতিমুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে গোটা বিশ্বে এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ডিঙ্গিয়ে গেছে ।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯ হাজার ১০৪ জনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৫৩৬ জনে।
সৌদি আরবে করোনায় ১০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু