হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী ও পাকুন্দিয়া এলাকার সর্বস্তরের জনসাধারণের জন্যে মোবাইলে ফ্রি চিকিৎসা সেবা চালু করেছে ‘Doctor’s Association of katiadi’ ও ‘ভয়েস অব পাকুন্দিয়া’। মহতি এ কাজের মূল উদ্যোক্তা স্থানীয় সংসদ সদস্য নুর মোহাম্মদ এম পি। কটিয়াদী ও পাকুন্দিয়া পদেলা এলাকার সর্বস্তরের জনসাধারণের জন্যে এই সুযোগ উন্মুক্ত থাকবে। এ দুটি উপজেলায় সময় ও সুযোগমত ফোনে কথা বলবেন, পরামর্শ দেবেন ‘Doctor’s Association of katiadi’ ও ‘ভয়েস অব পাকুন্দিয়া’র কান্ডারীরা। কটিয়াদী ও পাকুন্দিয়া এলাকার স্থানীয় সংসদ সদস্য জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই ঘরে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, নিরাপদ থাকবেন। আজ বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ কঠিন যুদ্ধে লিপ্ত। ‘করোনা ভাইরাস’ নামক এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করছি। সবাই এক একজন যোদ্ধা, সৈনিক। সবাই একসাথে কাজ করবে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এ আয়োজনে অংশ নেয়ার আহবান জানিয়ে নুর মোহাম্মদ এমপি বলেন, আসুন আমরা সবাই যে যেখানে আছি এই দু:সময়ে মানবতার সেবায় কাজ করি। তিনি ‘Doctor’s Association of katiadi’ ও ‘ভয়েস অব পাকুন্দিয়া’র কান্ডারীদের মানবসেবায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানা।
কটিয়াদী ও পাকুন্দিয়া এলাকার জনসাধারণের জন্যে মোবাইলে ফ্রি চিকিৎসা সেবা