রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ‘তোয়ারার ব্যাবসা বাণিজ্য কেন চলের,আয়্যি আইস্যিদে তোয়্যারার খবর লইবারল্লাই, ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রামের আনোয়ারার চাতরী বাজার পরিদর্শন কালে এভাবেই স্থানীয় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। গাড়ি থেকে নেমে ভুমিমন্ত্রী কিছুদূর পায়ে হেঁটে সবার খোঁজ-খবর নেন। সুবিধা-অসুবিধা নোট করান। তিনি ব্যবসায়ীদের অভয় দিয়ে বলেন, করোনাভাইরাসে আমাদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এটা একটি জাতীয় সমস্যা এখন চলছে বিশ্বব্যাপী। তার ব্যাতিক্রম নয় বাংলাদেশ। ছড়িয়ে পরছে মহানগর থেকে জেলা-উপজেলা সর্বত্র। তাই আপনারা ধৈর্য্য ধরে নিজ-নিজ ঘরে থাকুন, ঘরের পরিজনদেরকে সুস্থ রাখুন। সচেতনতার জন্য প্রশাসন থেকে যা বলা হচ্ছে তা মেনে চলবেন। তারপর এক এক করে বেশ কিছু জায়গা মনিটরিং করেন তিনি।

২ এপ্রিল,২০২০ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার, বৈরাগ, বন্দর কমিউনিটি সেন্টার, বটতলী রুস্তমহাট, বারশত, রায়পুর, পরৈকোড়াসহ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষদের খোঁজখবর নেন ও সবাইকে অভয় দেন। আর সচেতন থাকার পরামর্শ দেন।

এ সময়, ভূমিমন্ত্রী উপজেলার বারখাইন ইউনিয়নের ছৈয়দকুচাইয়া এলাকায় অগ্নিকাণ্ডের পুড়ে যাওয়া ৮ পরিবারের খবর নিতে যান এবং প্রতি পরিবারের জন্য তিনি তাৎক্ষনিক ২ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় মন্ত্রী জানান, সবার চেহারায় কেমন যেন ভয় ভয় আর আতংক কাজ করছে। সবাইকে আমি বলেছি ভয় পাওয়ার কিছুই নেই, আমি আপনাদের পাশে আছি এবং থাকব। শুধু নিজেরা সচেতন হয়ে সুস্থ থাকার চেষ্টা করুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, সহকারি কমিশনার ভূমি তানভীর আহমেদ চৌধুরী, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরো, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, মোহাম্মদ ইদ্রিছ, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুচ্ছফা, সাধারণ সম্পাদক আশীষ কুমার নাথ, এডভোকেট ইমরান হোসেন বাবু।