ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে কফিলের (নিয়োগ কর্তা) সাথে চুক্তি শেষ হওয়ার পর যে সব প্রবাসী অবৈধভাবে সে দেশে অবস্থান করতেছেন, তাদেরকে দেশে প্রত্যাবর্তন করার সুযোগ প্রদান করেছেন দেশটির সরকার।
যা দেশটির মানব সম্পদ ও সামাজিক মন্ত্রণালয় এক টুইট বার্তায় নোটিশ আকারে প্রকাশ করেছেন। এবং দেশটির বহুল প্রচারিত ইংরেজি দৈনিক সৌদি গেজেটও ১ এপ্রিল, ২০২০ তারিখে এ সম্পর্কিত সংবাদ প্রকাশ করে। দেশটির সরকার এ উদ্যোগ প্রবাসীদের জন্য মানবিক দিক বিবেচনা চিন্তা করে গ্রহণ করেছে বলা জানা যায়।
সংস্থার সূত্রানুসারে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে যে সব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার এর প্রতি উদ্বুদ্ধ হয়ে সার্বিক পরিস্থিতি আলোকে প্রবাসীদের নিজ দেশে যাওয়ার আকাঙ্খার প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় এ সুযোগ উন্মোচন করেছে। তবে কখন কীভাবে প্রবাসীরা এ সুযোগ গ্রহণ করবেন, তা বিস্তারিত এখনও জানায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়।