ক.ম জামাল উদ্দীন, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরব আসির প্রদেশের নাজরানে সড়ক দূর্ঘটনায় চাঁদপুর শাহরাস্তি নরিংপুর গ্রামের শামসুদ্দিন নিহত। তিনি নাজরনস্থ বাংলাদেশি ব্যবসায়ী ছিলেন।
১১ মার্চ ২০২০, বৃহস্পতিবার নাজরান শহরে লরি চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মো: শামসুদ্দিন (৩৫) নামে বাংলাদেশি। সেখানে তিনি ব্যবসা করতেন। নিহতের বাড়ি চাঁদপুরে শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে। তার বাবার নাম মো: সিরাজুল ইসলাম। দূর্ঘটনায় নিহত মো: শামসুদ্দিনের মামা সফিকুল আলম জানান, তার ভাগ্নে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল গাড়ি থেকে আনলোট করছিলেন। এসময় সড়ক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো: শামসুদ্দিন।
সফিকুল আলম আরও জানান, তার ভাগ্নের মরদেহ দেশে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন স্বজনরা। সেখানে তার ছোট এক ভাই তদারকি করছেন। শামসুদ্দিনের মরদেহ দেশে নিতে জেদ্দা বাংলাদেশ কুনস্যুলেট এর পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেয়া হবে। এদিকে সৌদি আরবের নাজরানে, আকস্মিক সড়ক দূর্ঘটনায় মো: শামসুদ্দিনের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।