মোহাম্মদ ফিরোজ, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: ভয়াবহ করোনা ভাইরাসের বিস্তার রোধে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য আপাতত ওমরাহ হজ্জ বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এছাড়াও করোনা সংক্রমিত দেশের মানুষকে সৌদিতে ভ্রমণ নিষিদ্ধ করেছে সৌদি কৃর্তপক্ষ।
২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি জনগণের নিরপত্তার কথা চিন্তা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়টি পুরোপুরি তাদের নজরদারিতে রায়েছে।
এরই মধ্যে করোনা আক্রান্ত যেসব দেশের মানুষ সৌদি আরবের পর্যটক ভিসা পেয়েছেন, উচ্চমাত্রার ঝুঁকির কথা বিবেচনা করে তাদের ভিসাও বাতিল করা হয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ ইরান, বাহরাইন, ইরাক, সংযুক্ত আবর আমিরাতসহ কয়েকটি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে ।
গত বছরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এখন পুরো চীন থেকে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় আছে উহান। এই ভাইরাসে শুধুমাত্র চীনেই প্রাণ হারিয়েছে ২ হাজার ৭৪৭ জন। আর আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার। চীনের বাইরে ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপানসহ কয়েকটি দেশে প্রাণ হারিয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।