সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় বাংলাদেশ সমাজ বাহরাইন এর নিজ কার্যালয়ে ।
বাহরাইন আওয়ামীলীগের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাশেম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, আইয়ুব আলী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল দাস, শ্রমিক লীগের সভাপতি অভিনাশ পাল, জালালাবাদ কমিউনিটির সভাপতি আখতার হোসেন কাঁচা মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দড়ী, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ নিয়াজী, সাংগঠনিক সম্পাদক কালাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, বাংলাদেশ সমাজের লাইফ মেম্বার আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমির হোসেন, মাদারীপুর একতা সংস্থার সভাপতি মারুফ হোসেন চান মিয়া, শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, গোদাবিয়া শাখার সহ-সভাপতি, স্বপন আহমেদ, সাধারণ সম্পাদক নুরুন্নবী, সুমন আহমদ, আব্দুস সাত্তার, বিধান মজুমদার, সহ আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকল ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।