প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি কোলকাতা, ভারত থেকে একটি প্রকাশনা ও আবৃত্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের ঢাকায় এসেছিলেন বাচিকশিল্পী সুলগ্না ব্যানার্জী ও বিপ্লব মন্ডল। সেখানে প্রবাস মেলা’র অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। তাদের আলাপচারিতায় কোলকাতার সাংস্কৃতিক কর্মকান্ডের নানা বিষয় উঠে আসে। আলাপচারিতার এক ফাঁকে তাদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেওয়া হয়। পত্রিকাটি হাতে পেয়ে তারা এর ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকার কলাকুশীলদেরকে ধন্যবাদ জানান।
কোলকাতার বাচিকশিল্পী সুলগ্না ব্যানার্জী ও বিপ্লব মন্ডল এর হাতে প্রবাস মেলা