ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: বাঙালি ও বৈশাখী মেলা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বাঙালি তার নিজস্ব জাতিসত্তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যতগুলো উৎসব পালন করে তার মধ্যে বৈশাখ বরণ অন্যতম। বৈশাখ বরণের সঙ্গে যে অনুষ্ঠানটি অঙ্গাঙ্গিভাবে জড়িত তা হলো আমাদের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।
এ মেলা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও হয়, যেখানে রয়েছে বাংলা ভাষা-ভাষী মানুষেরা। তেমনি ইউরোপের দেশ বেলজিয়ামে, বেলগো-বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন আগামী ৩১ মে ২০২০, রবিবার বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে।
মেলা উপলক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সাইদুর রহমান লিটন, তপন রায়, চয়ন রায়, হাবিবুল হাসান সোহাগ, শরিফুল ইসলাম মঞ্জু জসিম উদ্দীন, খোকন কুমার শীল, আক্কাস, মামুন, ওহেদ, চন্দন, মান্নান, আলম, নিলুদা।

বক্তারা বলেন, পহেলা বৈশাখ উদযাপনে বেলজিয়ামে বেড়ে উঠা তরুণ প্রজন্ম বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। বাবা-মায়েরা বাংলাদেশ থেকে বেলজিয়াম এসে স্থায়ী হয়েছেন। তাদের সন্তানদের অনেকেই বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানে না। এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে দেশটিতে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে খানিকটা হলেও বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া সম্ভব হয়।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাহফুজ, নয়ন, আষীস, রুবেল, রফিক, বিকাশ, মামুন, জুয়েল, রুপম, সুরেশ, মোর্শেদ, মোকারম, পিষুশ মন্ডল, বিমল শীল, সুজিদ, হিরন, আশরাফুল ইসলাম, নাসির উদ্দীন প্রমুখ।