ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: বেলজিয়ামে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস এর উদ্যোগে পালন করা হয়। ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় বেলজিয়াম রাজধানী ব্রাসেলসে দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করেন রাষ্ট্রদুত শাহাদাত হোসেন। এরপর তিনি রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী সংগঠনগুলোকে সাথে নিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে নিরবতা পালন এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির বাণী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাণী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাণী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আলোচনা করে ব্যক্তারা বলেন, মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম ও জীবন দেওয়ার ইতিহাস একমাত্র গর্বিত বাঙ্গালি জাতির আছে। এই ভাষাসংগ্রামের অর্জনেই লুকিয়ে ছিল বাংলাদেশের স্বাধীনতা যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালি অর্জন করে। তারা আরো বলেন, আমরা ভাগ্যবান যে মুজিববর্ষ পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বাংলা ভাষাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছেন। বর্তমানে তাঁরই নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি আজ দৃশ্যমান। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে বেলজিয়াম আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, উপদেষ্টা ড: ফারুক মির্জা , যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ চৌধুরী, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বেলজিয়াম যুবলীগ সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন, কাউন্সিলর মোতাহার হোসেন চৌধুরী, কাউন্সিলর শায়লা শারমীন, মিসেস মির্জা প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কার্যকরী সংসদ সদস্যা মিসেস আনার চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন, বেলজিয়াম আওয়ামীলীগ সহ সভাপতি মোশাররফ হোসেন বাবু, সহ সভাপতি মনির হোসেন, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, মহিলা সম্পাদিকা মিসেস রাবেয়া জামান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান আলী, শ্রম সম্পাদক ইস্রাফিল হক, কার্যকরী সংসদ সদস্যা দিলরুবা বেগম মিলি, সদস্যা জামিলাতুন্নেসা, সদস্যা সাবেরা হাছান, আয়েশা, এনট্রপ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীন মাহমূদ, সদস্য জনাব স্বপন প্রমুখ।
বেলজিয়াম যুবলীগ থেকে উপস্থিত ছিলেন সভাপতি খালেদ মিনহাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, জাহিদ হোসেন, আয়েশা আক্তার এবং প্রবাসী বাংলাদেশি সহ বেলজিয়ামের সুধী সমাজ।