সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: ‘উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার’ শীর্ষক শ্লোগানকে সামনে নিয়ে প্রবাস মেলা প্রবাসীদের সুখ-দুঃখের কথা বলে।
প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে বাহরাইনে কেক কাটা ও আলোচনা সভা করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার স্থানীয় সময় রাত ৯.৩০ মিনিটে বাংলাদেশ সমাজের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি এম এ হাশেম এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি বলেন, প্রবাস মেলা পত্রিকা দীর্ঘদিন ধরে প্রবাসীদের নিয়ে কাজ করছে। এজন্য তিনি বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব মামুন ইমতিয়াজ এর ভূয়সী প্রশংসা করে এবং প্রবাস মেলা’র সকল কলাকুশীলদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি মনজুর আহমদ, মোস্তফা কামাল, আইয়ুব আলী, কালাম দেওয়ান, আব্দুস সাত্তার, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দড়ি, বিষ্ণুপদ দেব, সোহেল আহমদ, আলহাজ্ব আমির হোসেন, নুরুন্নবী, জাহাঙ্গীর আহমদ, স্বপন আহমেদ,

প্রবাস মেলা’র বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন বলেন, প্রবাস মেলা প্রবাসী বাংলাদেশিদের সুখ-দু:খে পাশে থাকবে এবং প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশকে নিয়ে কথা বলবে। সত্য কথা বলবে, সত্য পথে চলবে, জাতির সুখ-দু:খে কথা বলবে। এসময় বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।