জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদিতে বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় জয়নাল আবেদীন ফারুক বলেন- বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিইসি নুরুল হুদার পদত্যাগ দাবী করেন।
সৌদি আরব বিএনপির হাফের আল বাতেন প্রদেশ কমিটি প্রতিবাদ সভার আয়োজন করেন প্রদেশ বিএনপি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলের সাবেক চীফ হুইফ, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা জয়নাল আবেদীন ফারক।
সভায় প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান, বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব যুব দল সভাপতি মো: জাহাঙ্গীর আলম, আল জুবাইল প্রদেশ বিএনপির সাবেক সভাপতি আবদুল আজিজ, নাসিমুজজামান সোহেল, এস.এম সফি।

প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক রহীম উল্লাহ ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রদেশ বিএনপির সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম মিয়াজী, সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি এস আর সাইফুল, সহ-সভাপতি আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন প্রমুখ।
সভায় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি জয়নাল আবেদীন ফারুক। বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী বিশাল এ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।