আবু তাহের মিয়াজী, দোহা কাতার: দেশজুড়ে চলছে বরাবরের মতো ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাসব্যাপী অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশে বইমেলা। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে প্রবাসী সাংবাদিক, বিশিষ্ট লেখক জনাব শাহাদাত হুসাইন সম্পাদিত যৌথ গল্পগ্রন্থ ১,২,৩,৪,এর মতো ‘প্রবাসের গল্প’ পঞ্চম খন্ড। এই গল্পগ্রন্থে দেশে ও প্রবাসে থাকা একঝাঁক লেখকদের সমন্বয়ে প্রকাশিত হতে যাচ্ছে চট্রগ্রাম সালফি পাবলিকেশন্স থেকে।
গত ১ম, ২য়,৩য় ও ৪র্থ, যৌথ গল্পগ্রন্থ সিরিজের বইমেলায় দেশ-বিদেশে বেশ পাঠকপ্রিয়তা পাওয়ায় এবছর পঞ্চম-খন্ড প্রকাশিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
‘প্রবাসের গল্প’ পঞ্চম খন্ড কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ সহ ৩০ জন লেখকের লেখায় সমৃদ্ধ এই বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার অক্ষরবৃত্ত প্রকাশনীর স্টল ও চট্টগ্রামের বইমেলার সালফি পাবলিকেশন্সের স্টলে। বইটিতে থাকছে যার কঠোর পরিশ্রমে প্রবাসীদের আনন্দ-বেদনার জীবন্ত ঘটনাগুলোর সারসংক্ষের মলাটবদ্ধ হয়ে প্রকাশিত হচ্ছে । বিদেশ নামক পরবাসের, না জানা বহু কথামালা জানা যাবে, মা-মাটি-দেশ, বিরহ ভালোবাসা, আনন্দ, কষ্ট এবং প্রবাস জীবন নিয়ে নানান রকমের পসরা।

‘প্রবাসের গল্প’ ৫ গ্রন্থটি আগামী ফেব্রুয়ারি ৮/৯ তারিখ থেকে পাওয়া যাবে আশা প্রকাশ করেছেন সৌদিআরব প্রবাসী সাংবাদিক ও বিশিষ্ট লেখক সম্পাদক জনাব শাহাদাত হুসাইন। এবং তিনি ‘প্রবাসের গল্প’ ৫ গল্পগ্রন্থটি সফলতা কামনায় সকলকে প্রবাসের গল্প বইটি পড়ার এবং প্রিয়জনকে বইটি উপহার দেওয়ার অনুরোধ জানান।
‘প্রবাসের গল্প’ গল্পগ্রন্থের সম্মানিত লেখকরা হলেন: ১- ডা: আ,ফ,ম খালিদ হোসেন, শিক্ষাবিদ ও লেখকক-সম্পাদক, ২-শফিক আলী, লন্ডন প্রবাসী, ৩-মোহাম্মদ লোকমান, সাবেক আরব আমিরাত প্রবাসী, ৪-মোহাম্মদ এনামুল হক, কবি, লেখক-সম্পাদক, আরব আমিরাত প্রবাসী, ৫-মিনহাজুল ইসলাম মাসুম, কবি, লেখক-সম্পাদক, ৬-নজরুল ইসলাম টিপু, লেখক-গবেষক, আরব আমিরাত প্রবাসী, ৭-মাহফুয আহমদ, গ্রন্থপ্রণেতা, খতীব-শিক্ষক ও লন্ডন প্রবাসী, ৮-মোহাম্মাদ জামাল উদ্দিন, সাবে আরব আমিরাত প্রবাসী, ৯-আলম মুহাম্মাদ, কবি ও লেখক, ফ্রান্স প্রবাসী, ১০-কামরুল হাসান জনি, লেখক ও সাংবাদিক, আরব আমিরাত প্রবাসী, ১১-আবু তাহের মিয়াজি, কবি ও লেখক, কাতার প্রবাসী, ১২-আব্দুল্লাহ্ আল শাহীন, কলামিষ্ট, সাংবাদিক, আরব আমিরাত প্রবাসী, ১৩-মুহাম্মাদ ইছমাইল, লেখক ও সাংবাদিক, আরব আমিরাত প্রবাসী, ১৪-লোকমান বিন নুর হাশেম । লেখক ও সাংবাদিক, সৌদিআরব প্রবাসী, ১৫-খান মুফতি মাহমুদ, লেখক ও সাংবাদিক, ফ্রান্স প্রবাসী, ১৬-বদরুল বিন হারুন, লেখক ও প্রিন্সিপাল, ফ্রান্স প্রবাসী, ১৭-রবিউল খন্দকার, কবি ও লেখক, সৌদিআরব প্রবাসী, ১৮-ইমরান হুসাইন, লেখক, ইমাম ও শিক্ষার্থী কাতার বিশ্ববিদ্যালয়, ১৯-আহসানুল আজিম শাহ্, লেখক ও সমাজ চিন্তক, আরব আমিরাত প্রবাসী, ২০-শাহাদাত হুসাইন, সম্পাদক, প্রবাসের গল্প সিরিজ, ২১-মাহবুব আলম বুলু, আরব আমিরাত প্রবাসী, ২২-বোরহান উদ্দিন সুমন, কবি ও লেখক সৌদিআরব প্রবাসী, ২৩-জিয়াউল হক, লেখক, আরব আমিরাত প্রবাসী, ২৪-আব্দুল্লাহ্ আল মামুন, পিইচডি গবেষক, লন্ডন প্রবাসী, ২৫-বশির ইবনে জাফর, ভিপি মাসা বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া, ২৬-নাজমুল হুদা, শিক্ষার্থী উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, মক্কাতুল মোকাররমা, ২৭-খন্দকার মুহাম্মাদ হাবিবুল্লাহ্, লেখক ও গবেষক, কাতার প্রবাসী, ২৮-শাহাদাত আল মাহদী, কবি,লেখক ও সাংবাদিক, সৌদিআরব প্রবাসী, ২৯-ছাদেক আমাদ, সাবেক সৌদিআরব প্রবাসী, ৩০-অনীক মাহমুদ, লেখক ও কলামিস্ট কাতার প্রবাসী ।