আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে তিন দিনের সরকারি সফরে আসবেন। এই সফরে তিনি ইতালি সরকার জুসেপ্পে কোন্তির সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক ও রোমে ক্রয় করা বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করবেন। এ বিষয়ে রোম দূতাবাসের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার ইতালিতে নামবেন। প্রথমদিন পার্কো দেল প্রিন্সীপি হোটেল হল রুমে ইতালি আওয়ামীলীগ আয়োজিত গণসংবর্ধনায় অংশগ্রহণ করবেন। পরেরদিন ইতালি সরকারের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক ও রোম দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করবেন।
সারাবিশ্বে ইতালি বাণিজ্যিকভাবে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিচিতি আছে । অভিবাসীর দিক থেকে লন্ডনের পর ইতালির অবস্থান দ্বিতীয় ফলে এ সফরে দেশটির প্রধানমন্ত্রীদের মধ্যকার বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য, অভিবাসন সমস্যা রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা দীর্ঘদিন ধরেই। রোম ঢাকা রোম ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশিরা সীমাহীন দুর্ভোগের স্বীকার হচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে রোম-ঢাকা-রোম রুটে ফ্লাইটি পুনরায় চালু করার অনুরোধ করবেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতালি আওয়ামীলীগ স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা করেছে। শেখ হাসিনার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস দেখা গেছে। ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার প্রধানমন্ত্রীর ইতালি ত্যাগ করার কথা রয়েছে।