মহিউল করিম আশিক দুবাই, ইউএই প্রতিনিধি: ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার বসন্ত উৎসব উপলক্ষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পী ও সাংবাদিক সম্মাননা অনুষ্ঠিত হবে। শারজার ইবান হোটেলের বল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনের মূল উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং কমিউনিটি নেতৃবৃন্দেরা। সার্বিক সহযোগিতায় থাকবেন প্রবাসে অবস্থানরত সাংবাদিক এবং শিল্পীবৃন্ধরা।
শনিবার রাতে জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়ে এক প্রস্তুতি সভা ফুড ভিলেজ রেস্টুরেন্ট দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সুনিক। প্রস্তুতি সভায় আয়োজনের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম। ইউএই বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শিবলী আল সাদিক। প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার। বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ইর বর্তমান সভাপতি সাংবাদিক সিরাজুল হক। বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ইমাম হোসেন পারভেজ। বাংলা টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববি। বাংলাদেশ শিল্পি সমিতি ইউএই এর সভাপতি জাবেদ আহমেদ মাসুম। প্রবাস মেলার আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক। প্রবাস বার্তার দুবাই প্রতিনিধি সানজিদা ইসলাম। আওয়ামী লীগ নেতা আবদুল আউয়াল। সংগঠক শাহেদুল ইসলাম ও মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ১৩ ফেব্রুয়ারি বসন্ত উৎসবের এ আয়োজনকে সার্বিকভাবে সফল করতে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, বসন্ত উপলক্ষে বাংলাদেশি এবং বাঙালিদের যে প্রাণচাঞ্চল্য রয়েছে সেটাকে উৎসবে রূপ দিতে আমাদের এই আয়োজন। পাশাপাশি আমরা শিল্পী ও সাংবাদিকদের সম্মানিত করতে চাই এই আয়োজনের মধ্য দিয়ে। আমরা আশা করছি প্রবাসী ভাইয়েরা আমাদের এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলবেন।