হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: :বাংলা, বাঙালি ও বাংলাদেশের সঙ্গে অভিন্ন সত্ত্বায় পরিণত হওয়া হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত-বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ পরিবারের আয়োজনে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক, আঞ্চলিক, নারী, শিশু কিশোর সংগঠনসহ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, লেখক, শিল্পীদের সম্মেলিত উদ্যোগে নিউইয়র্কে উদযাপিত হবে জাতির পিতার জন্মশত-বার্ষিকী।
এ উপলক্ষে আগামী ২ ফেরুয়ারি ২০২০, রবিবার মামুন টিউটরিয়্যাল, ৭২ স্ট্রিট,জ্যাকসন হাইটস, নিউইয়র্ক এ সন্ধ্যা ৬টায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেত্রীবৃন্দ/প্রতিনিধিদের সাথে এক মতবিনিময়/প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
বাঙালি জাতির এই নির্মল আনন্দের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সভায় সকল প্রতিনিধির উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন আয়োজক।