প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি প্রবাস মেলা অফিসে এসেছিলেন দুবাই প্রবাসী শেহাব দেয়রা টেকনিক্যাল সার্ভিস এলএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, হাজ বারকোড ট্রেডিং এলএলসি’র বেলাল আহমেদ ও ডিমাস ফ্যাশন ট্রেডিং এলএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো: জসিম উদ্দিন।
তারা প্রবাস মেলা’র কলাকুশলীদের সাথে আলাপচারিতায় বলেন, প্রবাসীদের সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা তুলে প্রবাস মেলা বিশেষ দায়িত্ব পালন করছে। প্রবাস মেলা’র অগ্রযাত্রায় তারা সব সময়ই পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তাদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার রিপোর্টার ইসরাত জেবিন, গ্রাফিক্স ডিজাইনার ও অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ
এবং প্রবাস মেলার রিপোর্টার (কন্টিবিউটর) তানজিলা তাবাসসুম নকশী।