সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: নানা আয়োজনে বাহরাইনে বাংলাদেশ সমাজের নিজস্ব কার্যলয়ে দুতাবাসের অনুমতিক্রমে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২০ ও জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা।
এক উন্মুক্ত আলোচনায়, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় পূর্ণতা পায়। বাহরাইন বাংলাদেশ সমাজের সভাপতি জহিউদ্দিন বাবরের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হাসেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল ( অব.) কে এম মোমিনুর রহমান।
তিনি বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল। ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা। স্বাধীন দেশে বঙ্গবন্ধু যখন সোনার বাংলা বিনির্মাণের জন্য কাজ করছিলেন তখনই ঘাতকেরা তাকে হত্যার মাধ্যমে উন্নয়নের পথ রুদ্ধ করে দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তার গতিশীল নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করছে সরকার।” বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের দূতালয় প্রধান মো: রবিউল ইসলাম, শ্রম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি মন্জুর আহম্মদ, বাহরাইন সোসাইটির সাধারণ সম্পাদক আসিফ আহামেদ, সোসাইটি অর্থ সম্পাদক মাহারুল হক নয়ন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, শ্রমিকলীগের সভাপতি অবিনাশ পাল, বাহরাইন আব্দুল মোমেন ফ্রেন্সকাল্বের সভাপতি সামচু মিয়া, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজীর আহামেদ, বঙ্গবন্ধু পরিষদ বাহরাইন শাখার সভাপতি দুলালদাস, শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি আবুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণু পদদেব সহ আরো অনেকে।