হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৫ জানুয়ারি ২০২০ বুধবার নিউইয়র্কের এষ্টারিয়ার বারগার কিং রেস্টুরেন্টে দেশ ও প্রবাসের জনপ্রিয় পাক্ষিক প্রবাস মেলা পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। প্রবাস মেলা’র নিউইয়র্ক প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকন আনুষ্ঠানিকভাবে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এসময় প্রবাস মেলা’র কপি হাতে ছোটমনি ফ্র্যান্কলিন খোকন আরমান, নিউজ পোর্টাল জার্নালিস্ট ও গ্রাফিক্স ডিজাইনার আয়েশা আক্তার রুবি ও কানাডায় মাষ্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী যুক্তরাজ্যে জন্ম নেয়া ফ্রান্সের নাগরিক ফ্রান্কাসহ অনেকে উপস্থিত ছিলেন।
নিউইয়র্কে প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন