রানা সাত্তার, চট্টগ্রাম: চট্রগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানা সাধারণ ডায়রি ও মামলার সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে আস্তে আস্তে বাদীরা আসা শুরু করেন।
৯ জানুয়ারি ২০২০ বুধবার, আনুমানিক দুপুর ২টার সময় পতেঙ্গা মডেল থানায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এর মাধ্যমে উক্ত থানা চত্ত্বরে সাধারণ ডায়েরী ও মামলার বাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সর্বপ্রথম পতেঙ্গা মডেল থানাসহ মডেল থানাগুলোতে সাধারণ ডায়রি ও মামলার বাদী সমাবেশ আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ্যামল কুমার নাথ , অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন ) চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ , চট্রগ্রাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মো: হামিদুল আলম , বিপিএম , পিপিএম উপ–পুলিশ কমিশনার (বন্দর), চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্রগ্রাম, জনাব আরেফিন জুয়েল , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) , জনাব ইয়াসিন আরাফাত, সহকারী পুলিশ কমিশনার , (কর্ণফুলী জোন)। জনাব সালেহ আহমেদ চৌধুরী , কাউন্সিলর ৪১নং ওয়ার্ড ( চ.সি.ক),পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া, জনাব মো: জসিম উদ্দিন চৌধুরী, সভাপতি পতেঙ্গা মডেল থানা কমিউনিটি পুলিশিং কমিটি । উক্ত সমাবেশে মামলার বাদীরা প্রধান অতিথির বরাবর নিজেদের বক্তব্য, আবেদন, নিবেদন তুলে ধরেন। কারো অভিযোগ থাকলে তা পেশ করেন।

প্রধান অতিথি শ্যামল কুমার নাথ সকলের উদ্দ্যেশ্যে বলেন পুলিশ জনতা, জনতাই পুলিশ।এখানে দুরত্ব থাকার কোন সুযোগ নাই। আপনারা জানেন সাধারন ডায়েরী জিডি, মামলা, পুলিশ ভেরিফিকেশন সহ যে কোন পুলিশী সেবা পেতে কোন টাকা দিতে হয় না। সুতরাং আপনারা নির্ধিদায় আপনাদের সমস্যা নিয়ে থানায় দারাস্থ হোন ইনশাল্লাহ আপনাদের সমস্যা গুলো থানা আমলে নিয়ে একটি সমাধান দিবে বলে জানান।
এ সময় পতেঙ্গা থানা অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া বলেন, থানায় কল দিতে আপনাদের ঘড়ি দেখতে হবেনা, কেও বিরক্ত হবে না, যখন পুলিশের সাহায্য প্রয়োজন মনে করবেন সাথে সাথে কল দিবেন। তিনি আরো বলেন, এতদিন আপনারা হ্যালো ওসি’র মাধ্যমে ওসি কে আপনাদের দ্বারে পেয়েছেন, আর এবার থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার আপনাদের দ্বারে চলে এসেছে। এটা আমাদের সবার জন্য বড় পাওয়া।