সেলিম আকাশ, আম্মান, জর্ডান: না ফেরার দেশে জর্ডান বি.এন.পি সভাপতি দূর্জয় ভূইয়া। ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার জর্ডানের স্থানীয় সময় ভোর রাত ১.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে আল খালদি হাসপাতালে নেওয়ার পরই জানা যায় তিনি ইন্তেকাল করেছেন। দূর্জয় ভূইয়ার গ্রামের বাড়ি চট্রগ্রামে। তিনি প্রায় ২৪ বছর যাবত জর্ডানে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি জর্ডান শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার অকাল মৃত্যুতে জর্ডান প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার মত্যুতে শোক জানিয়েছেন, কাতার, কুয়েত, লেবানন, ওমান, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, মালেশিয়া, জাপান, জার্মানিসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অতিদ্রুত তার মরদেহ দেশে পাঠানোর জন্য আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছেন জর্ডানের বাংলাদেশ কমিউনিটির সদস্যরাসহ তার পরিবার। মৃত্যুকালে দূর্জয় ভূইয়া এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।