হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২১ ডিসেম্বর ২০১৯ জ্যামাইকার ইকরা পার্টি হলে অনুষ্ঠিত হয়ে গেল SSC98_HSC2000_Friends (USA Chapter) বন্ধুদের এক ফ্যামিলি নাইট । বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ, যা মুশফীকুল ইসলামের হাত ধরে শুরু হয়। প্রথম এই আয়োজন করে ঢাকায়। তারই পথ ধরে 98-2000 ইউএসএ চ্যাপ্টারের উদ্যোগে নিউইয়র্কে হয়ে গেল বাংলাদেশের ৯৮-০০ সবচেয়ে বড় মিলনমেলা।

উক্ত মিলনমেলায় বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন সমগ্র বাংলাদেশ থেকে এস. এস. সি. ১৯৯৮ এবং এইচ. এস. সি. ২০০০ সালে উত্তীর্ণ নিউ ইয়র্ক এবং অন্যান্য স্টেটে বসবাসরত বাংলাদেশী বন্ধুরা।
অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করে ইয়ামানা (৯৮-০০ বন্ধু বেহতেরিনের মেয়ে) এবং নৃত্য পরিবেশন করে মানহা (৯৮-০০ বন্ধু আহনাফের মেয়ে)। পুরো অনুষ্ঠান জুড়ে সাবলীল উপস্থাপনা ও কথা দিয়ে সবাইকে মাতিয়ে রাখেন রুবিয়া, বেহতেরিন এবং মনিকা। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন সাদিয়া, দিয়া, মুহিন, গাজী, জোহান, হেলাল এবং ইতু আর কবিতা আবৃত্তি করেন দিদার।
মিঠু, আতিক, মিনহাজ,রুবিয়া,বেহতেরিন, কাজল, জিকো, রনি Top of Form Bottom of Form এরা সবাই তাদের ব্যস্ত জীবন থেকে সময় বের করে গত ২ মাস অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি সফল আর স্বার্থক করার জন্য। ওদিকে মুহিন, দিয়া, গাজী, শারমিন, জোহান, হেলাল, ইতু এরা সবাই তাদের নিজের প্রতিভা দিয়ে সারা অনুষ্ঠনেটা মাতিয়ে রেখেছিলো।
এখানে উল্ল্যেখ্য SSC98_HSC2000_Friends (USA Chapter) হলো বাংলাদেশের এস. এস. সি. ১৯৯৮ এবং এইচ. এস. সি. ২০০০ সালে উত্তীর্ণ বন্ধুদের একটি মিলিত প্রয়াস। আরো জানা যায় Family Night দিয়ে এই ৯৮-০০ USA Chapter পথ চলা মাত্র শুরু, ভবিষ্যতে ওরা আরো বড় ইভেন্ট নিয়ে আসবে বন্ধুদের জন্য এই প্রবাসের বুকে।