হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বেশ খানিকটা সময় পর ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার, ফ্যাশন ডিজাইনার রুনি তার নান্দনিক ফ্যাশন শো নিয়ে হাজির হয়েছিলেন নিউইয়কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার বিশাল হলরুমে। বৈচিত্র্যময় ডিজাইনের সমন্বয়ে ফ্যাশন ডিজাইনার রুনি’র করা পোশাক গুলো সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, পেয়েছেন ভূয়সী প্রশংসা।
আভিজাত্যের প্রতীক ডিজাইনার রুনি’র পথচলা আপোষহীন, গড্ডালিকা প্রবাহে হারিয়ে যায়নি তার এই নান্দনিকতা, বোধকরি এই কারনেই আমাদের কমিউনিটির বাইরেও মেইনস্ট্রিমে তার অবাধ বিচরণ। নিউ আমেরিকান ভোটারর্স অ্যাসোসিয়েশনের (NAVA) অ্যানুয়েল উইন্টার গালা অনুষ্ঠানে হয়ে গেলো ফ্যাশন ডিজাইনার রুনি’র এই দৃষ্টিনন্দন ফ্যাশন শো।
অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. দিলিপ নাথের সভাপতিত্বে এবং সংগঠনের লীডারশীপ ডাইরেক্টর বিন্দু বাবু ও বোর্ড অব ডাইরেক্টরস’র মেম্বার রোকেয়া আক্তারের যৌথ পরিচালনায় কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ, কাউন্সিল ওমেন এলিজাবেথ ক্রাউলি সহ মূলধারার বিভিন্ন রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।