শেখ মহিতুর রহমান বাবলু, লন্ডন, যুক্তরাজ্য: বিপুল সংখ্যক ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে বিলেতের প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক ও কবি কে এম আবু তাহের চৌধুরী রচিত কাব্য গ্রন্থ গড়ে তুলি সুন্দর পৃথিবী’র প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে।
২৩ ডিসেম্বর ২০১৯ লন্ডনের বাংলাদেশী পাড়ায় অবস্থিত ওসমানী সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীন কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুক। সাংবাদিক তাইছির মাহমুদ ও খান জামালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি। পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় লেখক কে এম আবু তাহের চৌধুরীকে। এরপর মানবতার মুক্তির বার্তা সম্বলিত সময় উপযোগী বিষয় ভিত্তিক ৭৪টি ছড়া ও কবিতা নিয়ে লেখা “গড়ে তুলি সুন্দর পৃথিবী বই এর মোড়ক উন্মোচন করা হয়।
লেখক আবু তাহের বলেন , অন্যায় অত্যাচার জুলুম ও নানা অপরাধের উৎসব বয়ে যাচ্ছে আজ সারা বিশ্বজুড়ে। ফিলিস্তিনি, বার্মা, সিরিয়া, রাশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের মানুষের জীবন আজ বিপর্যস্ত । একবিংশ শতাব্দীর জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির উৎকর্ষের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে বৃদ্ধি পাচ্ছে জুলুম । জুলুম নির্যাতন একদিকে যেমন বিশ্বশান্তিকে হুমকির মুখে দাঁড় করে দিয়েছে, অন্যদিকে ধ্বংস করে দিচ্ছে সভ্যতার সৌধকে। খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও শান্তি বা সুখের সুশীতল পরিবেশ। বিশ্বের সর্বক্ষেত্রে কেবল অশান্তির অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে। চলছে রক্তের হলি খেলা। অশান্ত এই পৃথিবীকে শান্তির বার্তা দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস । “গড়ে তুলি সুন্দর পৃথিবী বইটি সকলকে পড়ে দেখার আহ্বানও জানান এই গুণী লেখক।
অনুষ্ঠানে লেখকের বই থেকে কবিতা আবৃত্তিতে অংশ নেন- সাংবাদিক মিছবাহ জামাল, কবি সুরুজ্জামান চৌধুরী, কবি দবিরুল ইসলাম চৌধুরী, কবি রহমত আলী পাতনী, সাংবাদিক আকবর হোসেন, কবি হাফসা ইসলাম, সাংবাদিক জয়নুল আবেদীন, কবি শেখ শামসুল ইসলাম প্রমুখ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি চেয়ার কাউন্সিলার ব্যরিস্টার নাজির আহমদ, বীর মুক্তিযাদ্ধা এম এ মান্নান, ব্যরিস্টার আতাউর রহমান ,বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাংবাদিক ডা. ছাদিক আহমদ, বিশিষ্ট সাংবাদিক মোখলেছ চৌধুরী, ড. শেখ রামজী, বেলায়েত কুকার এমবিই, বিশিষ্ট সংবাদ পাঠিকা ডা. জাকি রেজওয়ানা আনোয়ার ও প্রবীণ সমাজসেবী এ এস মোহাম্মদ সিংকাপনী ।
কবিতা গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন কবি আব্দুল মুকিত মোখতার, লেখক ও নাট্যকার খসরু নোমান, সাংবাদিক রহমত আলী, সাংবাদিক এনাম চৌধুরী, সাংবাদিক মশাহিদ আলী, ড. এম এ আজিজ, অধ্যাপক কবি নজরুল ইসলাম হাবিবী, সাংবাদিক আফসার উদ্দিন, কবি শিহাবুজ্জামান কামাল, মাওলানা রফিক আহমদ, এম এ মতিন, হাজী ফারুক মিয়া, আব্দুল মুনিম ক্যারল জাহেদী, আলহাজ্ব নুর বকশ, মোহাম্মদ ইছবাহ উদ্দিন প্রমুখ।