আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে ইতালি বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও রেমিট্যান্স পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ১৮ ডিসেম্বর ২০১৯। এই অভিবাসী দিবস (International Migrants Day-2019) কে সামনে রেখে রোম ইতালির বাংলাদেশ দূতাবাস কর্তিক(Remittance Award-2019) বাংলাদেশী প্রবাসী রেমিটেন্সযোদ্ধাদের উৎসাহ দেবার জন্য তাদেরকে এ্যাওয়ার্ড দিবেন বলে দূতাবাস এই অনুষ্ঠানটির আয়োজন করেন । দূতাবাসের স্থায়ী ভবনের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার এবং পরিচালনা করেন কাউন্সিলর এরফানুল হক।
সুন্দর তথ্যমূলক (উল্লেখ থাকে যে এই অনুষ্ঠানে প্রবাসীদের জন্য অনেক তথ্য উপস্থাপন করেছেন রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, যে তথ্যগুলো অনেক প্রবাসীই জানেনা ) এই আয়োজনে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রথম পুরস্কার পান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান ও সিআইপি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী । ইদ্রিস ফরাজীর পক্ষে এ পুরস্কার তুলে নেন ফারুক ফরাজী বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এই পুরস্কার তার হাতে তুলে দেন ।
মান্যবর রাষ্ট্রদূত আব্দুস সুবাহান সিকদার বলেন, এই প্রথম বাংলাদেশ দূতাবাস রোম ইতালি রেমিট্যান্স পুরস্কার চালু করেছে । আগামী দিন এটা অব্যাহত থাকবে এবং সকল প্রবাসীদেরকে বৈধ পথে টাকা পাঠানোর পরামর্শ দেন । এক পর্যায়ে বিভিন্ন বক্তারা বলেন তারা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ইতালিতে (বাংলাদেশ টু ইতালি, ইতালি টু বাংলাদেশ) বাংলাদেশ বিমান যেন চালু করা হয়, এতে ইতালি প্রবাসীরা উপকৃত হবে। নিজ দেশের বিমানে চড়ে প্রবাস থেকে নিজের মাটিতে যাওয়া ,নিজের দেশে যাওয়ার অনুভূতি শুধু প্রবাসীরা জানেন। এ সময় টেলিকনফারেন্সে হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী জানান,ইতালিতে বাংলাদেশ দূতাবাস রেমিট্যান্স পুরস্কার ২০১৯ অনুষ্ঠানে আমাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করায় দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশ্ব অভিবাসী দিবস ও রেমিটেন্স যোদ্ধাদের পুরস্কারের এই প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন রোমের সাংবাদিগণ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।