প্রবাস মেলা ডেস্ক: প্রবাস মেলার সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ এবার কোলকাতা সফরে গিয়ে সেখানকার শিল্প-সাহিত্য, চলচ্চিত্র অঙ্গণের অনেক গুণী ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। অনেকের সাথে আড্ডায় আলোচনায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী শর্মীষ্ঠা ভট্টাচার্য্য (শর্মী), রিনা মজুমদার ও তাপসী শিলা প্রিয়া। আলোচনার এক ফাঁকে তিনি তাদের হাতে প্রবাস মেলা পত্রিকার সৌজন্য কপি তুলে দেন। সেসময় সেখানে উপস্থিত ছিলেন কোলকাতার প্রখ্যাত ফিল্ম ডিরেক্টর সুজিত চক্রবর্তী ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুর রশিদ। অভিনেত্রী শর্মীষ্ঠা ভট্টাচার্য্য (শর্মী), রিনা মজুমদার ও তাপসী শিলা প্রিয়া প্রবাস মেলা পত্রিকার কলাকুশলীদের ধন্যবাদ জানান এবং এর সাফল্য কামনা করেন।
শর্মীষ্ঠা ভট্টাচার্য্য কোলকাতার একজন অভিনেত্রী। বাংলা নাটক ও সিনেমায় তিনি নিয়মিত অভিনয় করছেন। অভিনয় অঙ্গণে তিনি শর্মী নামেই পরিচিত। তিনি বহ্নিশিখা, ঠাকুরবাড়ির মতো আলোচিত মেগা সিরিয়ালে অভিনয় করেন। বেশ কিছু চলচ্চিত্রেও তার অভিনয় সবার দৃষ্টি কাড়ে। ২০১৯ কোলকাতা ফিল্ম ফেস্টিভালে থ্রীলার বেইজড গল্প নিয়ে নির্মিত চেকমেইট ছবিটি প্রদর্শিত হয় এবং এই ছবিতে একটি প্রধান চরিত্রে তিনি অভিনয় করেন। বর্তমানে বড় পর্দার ছবি ‘কড়াপাক ‘-এ তিনি অভিনয় করছেন। এছাড়া তিনি গান পরিবেশন এবং মঞ্চ উপস্থাপনাও তার সরব উপস্থিত রয়েছে।
রিনা মজুমদার কোলকাতার একজন অভিনেত্রী। ৭ বছর বয়স থেকেই তিনি যাত্রা নাটকের সাথে যুক্ত হন। একসময় তার স্বামীর চাকরি কারণে তিনি কোলকাতা ছেড়ে মাদ্রাজ, দিল্লি, মুম্বাই, ওড়িশ্যা পানিপথসহ বিভিন্ন জায়গায় বসবাস করেন। তাই অভিনয়ে মাঝখানে ছেদ পরে। বর্তমানে আবার কোলকাতায় ফিরে আসেন এবং পর্দায় অভিনয় করার সুযোগ পান। তার মেয়েকে সাথে নিয়েই তিনি পর্দায় অভিনয় করতে শুরু করেন। ২০০৫ সাল থেকে আবার খনা, বিন্নিধানের খই, বৌ কথা কও, রাশি সহ আলোচিত টিভি সিরিয়ালে কাজ করেছেন। তাছাড়া তিনি বেশ কিছু সিনেমাতেও কাজ করেছেন। প্রেমপ্রীতি, পল্লবী, অভিরাজ, অমৃতা, স্মৃতি ইরানী। তারমধ্যে মিঠুন চক্রবর্তীর সাথে টার্গেট সিনেমাটি অন্যতম। যদি সুযোগ আসে বাংলাদেশেও কাজ করার স্বপ্ন রয়েছে তার।
তাপসী শীলা প্রিয়া, কোলকাতার একজন অভিনেত্রী। তিনি টিভি সিরিয়াল এবংঅনেক ছবি তে কাজ করেছেন। কোলকাতার গুণী সিনেমা পরিচালক সুজিত চক্রবর্তীর হুলুস্থুল, পরিচালক রাজ সেকর এর ছুটকি, মিলন ভৌমিক এর দাঙ্গা ছবিতে অভিনয় করেন। বর্তমানে তিনি সাধন তালুকদার এর পরিচালনায় বাবা লোকনাথ প্রোডাকশন এর জি বাংলার একটা মেগা সিরিয়াল অভিনয়ের ব্যস্ত সময় পার করছেন।