মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ আল খারিজ খালেদিয়া শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
আল খারিজ খালেদিয়া শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবির মোল্লা রিক্সনের সভাপতিত্বে দোলন বাবু ও আলি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল খারিজ আওয়ামী পরিষদের সভাপতি মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আল খারিজ আওয়ামী পরিষদের সহসভাপতি মো: জসিম খান, মো: আসলাম খান, খালেদিয়া শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ওয়াহিদ প্রধান ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: মুনছুর মোল্লা, আলমগীর ফকির, বিল্লাল আকন, ইব্রাহীম মোল্লা। সবশেষে সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।