প্রেস রিলিজ: ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার বিকাল ৪.৩০ মিনিটে সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনি’র আয়োজনে বিজয়ের পদাবলি কবিতা পাঠ, গান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
কাঁটাবনস্থ ‘কবিতা ক্যাফে’ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথা সাহিত্যিক ড.তাবারক হোসেন।
কবি আসলাম সানীর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন এর সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন মেহেদী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার মিল্লাতুল ইসলাম, বাচিকশিল্পী বেলায়েত হোসেন, জনাব কামরুজ্জামান কাজল, কথা সাহিত্যিক কাওসার পারভীন, কবি জাকির আবু জাফর, কবি এবিএম সোহেল রশিদ, কবি শাহীন রেজা প্রমুখ।
অনুষ্ঠান উদ্বোধন করবেন কবি লুৎফর চৌধুরী।
অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে থাকবেন কবি শিমুল পারভীন।
সকল সংস্কৃতিপ্রেমিদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ‘প্রতিধ্বনি’র সভাপতি ব্যারিস্টার তানভীর পারভেজ এবং সাধারণ সম্পাদক শিমুল পারভীন এর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।