এ.এস.রানা, চট্টগ্রাম: বিজয়ের মাস উপলক্ষে বারশত বোয়ালিয়ায় একদিনব্যাপী চক্ষু শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বোয়ালীয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে সহযোগিতায় ছিল জালালাবাদ চক্ষু হাসপাতাল।
৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি চক্ষু রোগী দেখা হয়।এ সময় পবিত্র জুমার আগে ও পরে সর্বমোট ২০০জন রোগী দেখা হয়। এই বৃহৎ ও মহৎ কাজের আয়োজনে রয়েছে বৃহত্তর বোয়ালিয়া প্রবাসী ফাউন্ডেশন।

দিনের শুরুতে সভাপতির পক্ষে সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও প্রধান অতিথি হিসেবে এম.এ.কাইয়ুম শাহ সম্মিলিতভাবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এ সময় সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে পুরো অনুষ্ঠানটি অনলাইনে উপভোগ করেন সভাপতিসহ ও সকল প্রবাসী ভাইয়েরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজকর্মী এ এইচ এম নিজাম চৌধুরী, এডভোকেট পিটু কুমার শীল, সিরাজুল মোস্তাফা, সংগঠনের উপদেষ্টা আবদুস সাত্তার রানা, একারাম, ইলিয়াছ, শামসুল,কামাল, ইলিয়াছ, মফিজ, আনোয়ারা নিউজ পোর্টাল এর এডমিন মনছুরুল হক সহ স্থানীয় সম্মানীত ব্যক্তিবর্গ।
জানা যায়, শুক্রবার সকাল ৯টা থেকে একটানা রোগী দেখেন, এ সময় ডা. সাহাবুদ্দিন রনিসহ, নুরুল ইসলাম ভুইয়া, আনিকা সহ আরো চক্ষু রোগ বাছাইকারী হিসেবে ছিলেন জালালাবাদ চক্ষু হাসপাতাল। এলার্জিজনিত শীতকালীন রোগ, ছানি অপারেশন বাছাই, ল্যান্স স্থাপন, প্রেসার এবং ওজন মাপাসহ শারীরিক সচেতনতা নিয়ে সমাধান দেয়া হয়। যে সব রোগীকে চোখ অপারেশনের জন্য বাছাই করা হয়েছে ওইসব রোগীদেরকে পরবর্তী অপারেশনের জন্য ৫০% ছাড়ে অপারেশন করার তারিখ ও দিক নির্দেশনা দেয়া হয়।