হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৪ নভেম্বর ২০১৯ রবিবার লং আইল্যান্ডে নব গঠিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক হেলাল খানঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক।
উল্লেখ্য, ২৩ নভেম্বর ২০১৯ শুক্রবার ড. মামুন আহমেদকে সভাপতি এবং হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ১৮৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও উক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে ২৩ জনকে মনোনীত করা হয়।