মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড, চট্টগ্রাম: ২৯ নভেম্বর শুক্রবার বিকাল সোয়া ৩ ঘটিকায় সীতাকুন্ড সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল মন্ত্রী ইন্জিঃ মোশারফ হোসেন এমপি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলাসহ আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দগণ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন সীতাকুন্ড জেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সফলমন্ত্রী ইন্জিঃ মোশারফ হোসেন এমপি/ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি ও এম এ, সালামের সুচিন্তিত ও ফলপ্রসূ আলোচনায় বর্তমান সাধারণ সম্পাদক- সাবেক সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াকে সভাপতি ও বর্তমান সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।