ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: বেলজিয়ামের এন্টারপেন শহরে মসজিদ বন্ধের প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি এন্টারপেনবাসী।
প্রবাসী বাঙালি ও ব্যবসায়ীরা ২০০১ সালে মসজিদটি নিমার্ণ করেছিলেন। এটাতে প্রায় ১৮ বছর ধরে এন্টারপেন শহরের বিভিন্ন দেশের মুসল্লিরা নামায আদায় করতো।
গত ২২ নভেম্বর শুক্রবার কিছু সংখ্যক বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে এন্টারপেন মহানগরীর পুলিশ মসজিদটি বন্ধ করে দেয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলী নূর শামীম, তছু মিয়া, বাদল আহমেদ, আহমেদ শামীম (ত্রিপুরা), গোলাম নবী শ্যামল।
বক্তারা বলেন, শত শত মুসল্লি জুম্মার নামাজ না পরে ফিরে যায় এবং ক্ষোভ প্রকাশ করেন, সকলেই এই মসজিদ বন্ধের সুষ্ঠ বিচার দাবি করেন এবং অতিশীঘ্রই মসজিদ খুলে দেয়ার জোর দাবি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ আহমেদ মিঠু, রুবেল, শহিদুল হক, রুবেল, মাসুম পারভেজ, শহিদুল্লা, তাহের খান, আনোয়ার পাটওয়ারী, সুমন, আশিক আহাম্মেদ, আসিফ প্রমুখ।