নিরব আহমেদ রুমন, এথেন্স, গ্রীস: বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এবং বিশেষত আইওএম এর সক্রিয় সহয়তায় একটি চার্টার্ড ফ্লাইটে মিসরাতা বিমানবন্দর থেকে ২৭ নভেম্বর, ২০১৯ ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত এবং ত্রিপলীতে ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত ১০ জন প্রবাসীসহ মোট ১৫২ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রেরণ করা সম্ভব হয়েছে।
এছাড়া আইওএম এর কোন চার্টার্ড ফ্লাইটে প্রথমবারের মতো তিনজন বাংলাদেশী নাগরিকের মৃতদেহও প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, স্বেচ্ছায় দেশে ফেরত যেতে ইচ্ছুক বাংলাদেশিদের মধ্য থেকে ইতোমধ্যে আইওএম এর সাথে সাক্ষাৎকার এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়া প্রবাসীদেরকে অতিসত্ত্বর দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।