হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২২ নভেম্বর শুক্রবার আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র আহবায়ক কমিটির উদ্যোগে “পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী মাহফিল ও সুন্নী সম্মেলন ২০১৯” নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি হলে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব থেকে মধ্যরাত্রি অবধি অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র আহবায়ক সৈয়দ হেলাল মাহমুদ ও তক্রীর পেশ করেন বিশ্ববরণ্যে আলেমে দ্বীন শায়েখ আল্লামা আবু সুফিয়ান আল্ কাদেরী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মুফতি আল্লামা সৈয়দ আনসারুল করীম আজহারী।
মাহফিল পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ আহবায়ক কমিটির সদস্যসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী ।
নিউইয়র্ক সিটি ও স্টেট সহ পার্শবর্তী নিউজার্সী, কানেক্টিকাট, পেন্সিলভেনিয়ার বিপুল সংখ্যক প্রতিনিধি, সংগঠক, কর্মী ও সমর্থক পুরুষ মহিলাগণ মাহফিলে উপস্থিত হন।
মাহফিলে প্রধান মেহমান আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী বলেন, মহান আল্লাহ তায়ালা সর্বপ্রথম তাঁর হাবীব (সাঃ) এর এ দুনিয়ায় শুভাগমনের উপলক্ষকে সকল নবীদের নিয়ে “মিসাক” এর সম্মেলনে উদযাপন ও বর্ণনা করেন যা পবিত্র কোরআনের সুরা আল ইমরানে উল্লেখ রয়েছে। এছাড়া হযরত ইব্রাহিম (আঃ) এর দোয়ায় মহান রাসুলে পাক (সাঃ) এর শুভাগমনের অগ্রিম সংবাদ রয়েছে (সূরা বাকারা), যা তাঁর এই দুনিয়ায় আগে এসেও ঈদে মিলাদুন্নবী (সাঃ) তথা মহানবীর (সাঃ) শুভাগমন উদযাপনের দলিল। এছাড়া হযরত ঈসা (আঃ) মহান রাসুলে পাক (সাঃ) এর শুভাগমনের সংবাদ দিয়েছেন (২৮ পারা)। অতএব কোরআনের আলোকে এটা স্পষ্ট প্রমানিত যে মহান রাসুলে পাক (সাঃ) এর এই দুনিয়ায় শুভাগমনের বর্ননা, আলোচনা, সুসংবাদ, আনন্দ উদযাপন করা তথা এ মহান উপলক্ষকে গুরুত্ব দেয়া স্বয়ং আল্লাহ ও সকল নবীদের আদর্শ।
মাহফিলের শেষাংশে সুন্নী কাউন্সিলের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর নতুন কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির মেয়াদ ১ (এক) বছর (২০১৯-২০২০) রাখা হয়েছে। নবগঠিত কমিটির ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১০১ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা হয়েছে। প্রতিষ্ঠাতা সভাপতিঃ শায়েখ আল্ল¥মা আবু সুফিয়ান আল কাদেরী, সভাপতিঃ হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ, কার্যকরী সভাপতিঃ সৈয়দ হেলাল মাহমুদ, মহাসচিবঃ হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, সহ-সভাপতিবৃন্দঃ মাওলানা ইকলামুল হক তফাদার, মাওলানা আনোয়ার কাদেরী, আখতার হোসেন, মনিরুল ইসলাম মোমেন, মুহাম্মদ নাদের, কাজী সাইদুর রহমান, মুরাদ মুজাদ্দেদী, যুগ্ম মহাসচিববৃন্দঃ নজরুল ইসলাম, মুহাম্মদ ওমর ফারুক, মোতাসিম বিল্লাহ দুলাল, সাংগঠনিক সম্পাদকঃ নবী হোসেন, অর্থ সম্পাদকঃ সানাউল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ শাহজাহান চৌধুরী, প্রচার সম্পাদকঃ ইস্কান্দার মিয়া, সাংস্কৃতিক সম্পাদকঃ বাবুল মিয়া ভূইয়া, দপ্তর সম্পাদক নাজমুল গনী সহ ২৫ সদস্যের সম্পাদক মন্ডলী বিশিষ্ট ১০১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষিত হয়েছে।