সেলিম আকাশ, আম্মান, জর্ডান: জনাব মোঃ বশির প্রথম সচিব এবং দূতালয় প্রধান হিসেবে আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাদান করেছেন। তিনি জর্ডানে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রবাসী বাংলাদেশিদের যেকোন প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানোর পাশাপাশি জর্ডানে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য জনাব মো: বশির বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ৩০ তম ব্যাচের একজন দক্ষ র্কমর্কতা। র্জডান দূতাবাসে যোগাদানের আগে তিনি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে অত্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
র্জডানের বাংলাদেশ দূতাবাসে অনেক বছর পর একজন পেশাদার কূটনীতিকের যোগাদানের ফলে র্জডান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দূতাবাসের সেবার মান ও র্কমব্যাপ্তি আরও বৃদ্ধি পাবে বলে প্রবাসী বাংলাদেশীরা মনে করছেন।