রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের রাজধানী লিসবনে প্রাণের ঈদে আজম উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পর্তুগাল শাখা কতৃক মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে মাতৃমনিজ রাধুনি রেস্টুরেন্টে এক একাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আল মাহজাবের সভাপতিত্বে ও নাজমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের আল মাহযাব, আল আমিন, খায়রুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন, ফায়জুল হাসান শুভ, শাহনুর আজাদ জনি প্রমুখ।এই সময় বক্তাগন বলন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সাঃ) মানবজাতির শান্তির দূত ছিলেন। চলার পথে তার আদর্শ ধারণ করে জীবনকে সাজানো দরকার।
সত্য ও মানবতা এবং জীবনের জন্য প্রিয়নবীর শুভাগমনের চেয়ে বড় কিছু নেই উল্লেখ করে বক্তাগন ঈমান, দ্বীন ও নাজাতের মূল হিসাবে এ দুনিয়ায় প্রিয়নবীর শুভপ্রকাশ শুভাগমনের চির মহাউপলক্ষকে অন্য কোন সাধারণ শব্দে নয়, আল্লাহতাআলার পরম শুকরিয়া হিসাবে ঈদে আজম হিসেবে উদযাপন করার আহ্বান জানান। আলোচনার শেষে মহানবীর শানে নাতে রাসুল পরিবেশন করা হয়। পরে মিলাদ ও দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিবেশন করা হয়।